দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম
আপডেট: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম
মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো উপজেলার জালিয়ার হাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team